News desk bd

নিউজ ডেস্ক বিডি

হঠাৎ মধ্যপ্রাচ্যের দুই নেতাকে পুতিনের ফোন!

তরলীকৃত প্রাকৃতিক গ্যাস বা এলএনজি উৎপাদন বন্ধের ঘোষণার পরপরই কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। সোমবার (২ মার্চ) এই ফোনালাপে তিনি কাতারের পাশে থাকার কথা জানান।

কাতারে সম্প্রতি ইরানের হামলার পর পুতিন এই সহমর্মিতা প্রকাশ করেন এবং যেকোনো ধরনের সাহায্যের প্রতিশ্রুতি দেন। আল-জাজিরার তথ্যমতে, বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য পুতিনকে ধন্যবাদ জানিয়েছেন কাতারের আমির। এই দুই নেতা মধ্যপ্রাচ্যের বর্তমান উত্তেজনা কমানো এবং শান্তি ফেরাতে কূটনৈতিক আলোচনা বাড়ানোর বিষয়ে একমত হন। পুতিন এই সংঘাত দ্রুত থামানোর জন্য সব পক্ষের প্রতি আহ্বানও জানিয়েছেন।

শুধু কাতার নয়, সংযুক্ত আরব আমিরাতের প্রেসিডেন্ট শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানকেও ফোন করেছেন পুতিন। তাদের কথাতেও আমিরাতসহ অন্যান্য আরব দেশে ইরানের হামলার বিষয়টি গুরুত্ব পায়।

অন্যদিকে, মধ্যপ্রাচ্যের এই সার্বিক উত্তেজনার মাঝেই ইরাকের রাজধানী বাগদাদের কাছে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের নতুন করে হামলা চালানোর খবরও পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *