ইরনের হামলায় সৌদি মার্কিন দূতাবাসে আগুন
সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে, প্রাথমিক ধারণা অনুযায়ী রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাসে দুটি ড্রোন আঘাত হেনেছে। এর ফলে সেখানে সীমিত পরিসরে আগুন ধরে যায় এবং ভবনের সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে।
বিভিন্ন সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, মঙ্গলবার ভোরে দূতাবাসের ভেতরে বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায় এবং আগুনের লেলিহান শিখা দেখা যায়। রিয়াদের যে কূটনৈতিক অঞ্চলে বিদেশি মিশনগুলো অবস্থিত, তার ওপর দিয়ে কালো ধোঁয়া উড়তে দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্স দুজনের বরাত দিয়ে জানিয়েছে, খুব ভোরে ভবনটি ফাঁকা থাকায় এই হামলায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
